ভারতে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে ছোট্ট তাকরিমের প্রয়োজনীয় ফলোআপ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকরিমকে আপাতত নিয়মিত একটি ওষুধ সেবন করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ইসহাক রওশন ফাউন্ডেশনের সভাপতি জনাবা ইশরাত শামস মলির সার্বিক তত্ত্বাবধানে নান্দাইল থেকে ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল তাকরিমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেয়।
এ সময় তাকরিমের পরিবারের হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদানও তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছোট্ট তাকরিমের দ্রুত সম্পূর্ণ সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবার কাছে আন্তরিক দোয়া কামনা করা হচ্ছে।

0 Comments