*নান্দাইলে প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান* ময়মনসিংহের নান্দাইল উপজেলার আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান সহায়তা প্রদান করেছেন ইসহাক রওশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইশরাত শামস মলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে এ উদ্যোগকে একটি প্রশংসনীয় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলির সঙ্গে তাঁর দুই সন্তানও উপস্থিত ছিলেন। অনুদানের অর্থ নান্দাইলের মসজিদ-মন্দিরের উন্নয়ন ও সংস্কার, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং অসহায়-দুস্থ মানুষের সহায়তায় ব্যয় করা হবে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সহধর্মিণী ইশরাত শামস মলি এর আগেও নান্দাইলে শিশু তাকরিমের চিকিৎসা ব্যয় বহন এবং ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছেন। স্থানীয়রা মনে করেন, এসব উদ্যোগ সমাজে সম্প্রীতি, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।