ময়মনসিংহ নান্দাইলে দূর্ঘটনায় কর্মঅক্ষম আজিজুল হক নামে এক অসহায় ব্যাক্তির পাশে দাঁড়িয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ইছহাক রওশন ফাউন্ডেশন। শুধুমাত্র নগদ অর্থ প্রদানই নশ, ওই ব্যাক্তিকে আমৃত্যু সহায়তার ঘোষণাও প্রদান করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ইসরাত শামস মলি। রবিবার (২৯ মার্চ ) বিকালে নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ডে কাকচর মহল্লায় আয়োজিত হৃদয়স্পর্শী মানবিক সহায়তা কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা প্রদান করেন। জানাগেছে, ইসরাত শামস মলি ইছহাক রওশন ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম শামসেটর সহধর্মিণী। প্রধান অতিথির বক্তব্যে ইসরাত শামস মলি বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইছহাক রওশন ফাউন্ডেশন সেই দায়বদ্ধতা থেকেই যাত্রা শুরু করেছে। আজিজুল হকের মতো অসহায় মানুষদের পাশে আমরা সবসময় থাকব, ইনশাআল্লাহ তাকে আমৃত্যু সহায়তা প্রদান করা হবে।” অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভুইয়া বিপ্লবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, ফাউন্ডেশনের সদস্য আরীক শামস ও সায়ীক শামসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল বলেন, অসুস্থ ও কর্মঅক্ষম আজিজুল হকের খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আর এই সহায়তা এককালীন নয়-বরং পর্যায়ক্রমে নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে “। উল্লেখ্য “আজিজুল হক প্রায় ২০ বছর ধরে কর্মঅক্ষম। গত কয়েক বছর তিনি শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। তার এই অবস্থায় পাশে দাঁড়ানোর প্রয়াস থেকেই এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু। আবেগাপ্লুত আজিজুল হক জানান, ইছহাক রওশন ফাউন্ডেশনের এই সাহায্য তাঁর জন্য অনেক বড় আশীর্বাদ।” তার কণ্ঠে কৃতজ্ঞতা আর স্বস্তির ছাপ স্পষ্ট ছিল, যা উপস্থিত সবাট হৃদয়স্পর্শীর দৃশ্যের সৃষ্টি হয়।